আমি বাঁচতে চেয়েছিলাম

রুমা মোদক




ব্যাকইয়ারৠà¦¡à§‡ ঝুলে থাকা আঙুরের থোকা, ওভেনে ব্যাকড স্যামনের গন্ধ গিলে খেয়েছে নাসান্ধ্রৠর অন্ধত্ব, জ্যাকসন হাইটসের সারি সারি বাংলা সাইনবোর্ডৠ‡ আমাকে ভুল করে ফেলে গেছো তোমরা, শহিদ মিনারের ভীড়ে আঙুল ছেড়ে দেয়া বালিকাবেলঠ¾ আমার, আমি এখনো পরিযায়ী পাখি......ভিডিঠকলে বাবা যখন অপরাধী চোখে ছানি à¦…à¦ªà¦¾à¦°à§‡à¦¶à¦¾à¦¨à§‡à ° খরচের কথা বলে, বিশ্বাস কর, আমি ডলারকে টাকাই বলি। বাবার আশায় জ্যোৎস্নাঠমতো ভরসা মেখে আমি ডে অফের দুটো দিন নতুন কাজ খুঁজি.....। ছোটনদা, মিলন, তুলি তুমুল তাকিয়ে আছে ইন্টারনেটৠ‡, এফ ফোর ভিসার ইমিগ্রেশন এসেম্বলিতৠ..... আমার দিয়া, দিশা....à¦¸à§à¦Ÿà§à¦°à ¦¿à¦Ÿ ফুডের ঘাতক ব্যাকটেরিৠŸà¦¾ ওদের দেখেনি এখনো...
এইতো দাদীর চুনের বাটি থেকে তুলে নেয়া এক খাবলা চুনের মতো দলা দলা স্নো লুকিয়ে গেছে আটলান্টিকৠ‡à¦° গহীনে, স্প্রিং এর রেণু ভোকাট্টা ঘুড়ির মতো খুঁজছে আমার স্মৃতিকোঠঠ¾.....। বিশ্বাস কর, পার্কিং খুঁজে পাওয়া সৌভাগ্যের কৌটেতে আমি এখনো কোনো সুখ জমা করতে পারিনি, কোন স্মৃতি সাঁটিনি মেসির কিউতে, সাবওয়ে কার্ডে রাখিনি শুকনো গোলাপের পাপড়ি, প্লেন কী ছেড়েছে রানওয়ে...? পেঁজা তুলো মেঘে বেঁধে দিয়েছে ভোরের লালাভ ফিতে? আমি তো এখানে আসিনি, আমিতো আমাকে ফেলে এসেছি পুকুরের জলের বেহায়া গন্ধে, টিনের চালা চুঁইয়ে ছিটকে আসা বৃষ্টির ছাঁটে, মায়ের হাতের জলপাই আচারে।
তোমরা কাকে ছেড়ে দিয়েছিলে ম্যানহাটনৠর ডিজিটাল নিয়নবোর্ডৠর ঝলসানো লোভে? ব্রা... প্যান্টি... স্বাধীনতাৠ... বিশ্বাস কর, কিচ্ছু ছুঁতে পারিনি আমি, আমি আমাকে রেখে এসেছি নীল ইউনিফর্মে, পাড়ার মোড়ের নতুন গোঁফে, আমি তো এখনো আসিনি, আমার ভেন্টিলেশঠ¨ কী খুলে নিয়েছো সফেদ ডাক্তার? দাদা....আমি বাঁচতে চেয়েছিলাম... ....

ঋণ: মেঘে ঢাকা তারা